বাংলাদেশ

করোনা মোকাবিলায় চীনকে সহায়তায় প্রস্তুত তাইওয়ান

<![CDATA[

চীনকে করোনাভাইরাসের তীব্র বিস্তার মোকাবিলায় প্রস্তুত তাইওয়ান, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। রোববার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা ভাষণে সাই ইং-ওয়েন চীনকে সহযোগিতার এ প্রস্তাব দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে চীন কোভিডবিষয়ক কড়া বিধিনিষেধ তুলে নিলে দেশটিতে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকে। বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেন, দেশটিতে কোভিড সংক্রমণ বাড়লে ব্যাপক প্রাণহানি হতে পারে। এই অবস্থায় চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান।

সাই ইং-ওয়েন তার ভাষণে বলেছেন, ‘মানবিক চাহিদার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সহায়তা (চীনকে) দিতে ইচ্ছুক। যাতে করে আরও বেশি মানুষ মহামারিকে পেছনে ফেলে একটি সুস্থ ও শান্তিপূর্ণ নতুন বছর কাটাতে পারে।’ 

আরও পড়ুন: চীনে আবারও ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি

নতুন বছরের ভাষণে সাই ইং-ওয়েন চীনের প্রতি তাইওয়ান প্রণালিতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা উচিত নিজেদের সাধারণ স্বার্থেই এবং এই অঞ্চলের দেশগুলোও এটিই প্রত্যাশা করে।’

সাই ইং-ওয়েন আরও বলেন, ‘সমস্যা সমাধানের ক্ষেত্রে যুদ্ধ কোনো উপায় নয়। কেবল সংলাপ, সহযোগিতা এবং শান্তিপূর্ণ উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির অভিন্ন লক্ষ্যের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের জন্য নিরাপত্তা ও সুখ আনতে পারি।’ 

উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে। এবং তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে চায়। এমনকি বলপ্রয়োগ করে হলেও। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!