কলকাতায় গেলেন নায়ক সাইমন
<![CDATA[
নির্মাতা শামীম আহমেদ রনী পরিচালিত ও সাইমন-মাহি অভিনীত লাইভ সিনেমাটি গেল শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর প্রশংসায় ভাসছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি মুক্তির পর দর্শক-সমলোচকের প্রশংসা যেমন পাচ্ছেন তেমনি এই সিনেমার মাধ্যমে নিজেকে অভিনেতা হিসেবে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এরইমধ্যে এফডিসির প্রযোজনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এসব খবর পুরানো; নতুন খবর হলো নতুন একটি প্রজেক্টের জন্য কলকাতা গেলেন এই অভিনেতা।
প্রযোজক শরীফ চৌধুরী নতুন একটি প্রজেক্টের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন শরীফ চৌধুরী।
তিনি বলেন, আপাতত কলকাতার এই মিশনের কথা প্রকাশ করতে চাচ্ছি না। সবকিছু ঠিক থাকলে কলকাতা থেকে ফিরে এসে সিনেমার নাম, শিল্পী-কলাকুশলীর নাম ঘোষণা দেব। এই সফরে আমার সঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক যাচ্ছেন।
আরও পড়ুন: ফটোশুটের প্রতি ভীষণ অনীহা ছিল: সাইমন সাদিক
সাইমন সাদিক কলকাতার যাওয়ার আসল উদ্দেশ্য না বললেও প্রযোজকের ইঙ্গিতপূর্ণ কথায় বোঝা যায় নতুন কোনো সিনেমার কাজের জন্য তারা কলকাতা যাচ্ছেন। শরীফ চৌধুরীর প্রযোজনায় নতুন এই সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। আর সঙ্গে কলকাতার নতুন কোনো নায়িকা থাকবেন। বিষয়টি সাইমনের কাছে জানতে চাইলে তিনি জানান, আসলে শরীফ চৌধুরী আমার বন্ধু। তার সাথে কলকাতা ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাওয়ার মধ্যে একটা রহস্য তো আছেই। আশা করি ফিরে এসে সবকিছু ক্লিয়ার করব।
আরও পড়ুন: ২৬ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘লাইভ’
২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সাইমন সাদিকের। ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। জান্নাত সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তিনি।
]]>



