বাংলাদেশ

কলকাতায় বিশ্বের বৃহত্তম দুর্গাপূজা শোভাযাত্রা শনিবার, চলছে চূড়ান্ত প্রস্তুতি

<![CDATA[

বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপূজার শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে মহানগরী কলকাতা। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর রেড রোডে এবারও শুরু হবে এই শোভাযাত্রা। করোনা সংকট শেষে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের দুর্গাপূজার মতোই বর্ণাঢ্য হতে চলেছে এই কার্নিভ্যাল।

কলকাতায় এবার ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার দুর্গাপূজা হয়েছে। এর মধ্যে ক্লাব বা বারোয়াড়ি পূজা বেশি হলেও রয়েছে বাড়ির পূজাও। রয়েছে বিভিন্ন রাজবাড়ি দুর্গাপূজা। সেসব পূজার মধ্যেই এবারের কানিভ্যালে ১০০টি সেরা প্রতিমাকে স্থান দেয়া হয়েছে।

 

ঐতিহাসিক রেড রোড, যেখানে দেশটির জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়, আয়োজন করা হয় ঈদের জামাত, ঠিক সেই রাস্তায় এবারও শোভাযাত্রার প্রস্তুতি চলছে।
যেহেতু এবারই প্রথম ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর শোভাযাত্রা হচ্ছে, তাই বিদেশি অতিথিদের বাড়তি উপস্থিতিও থাকবে শোভাযাত্রা মঞ্চে; সে কারণে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও।

 

কৃর্তপক্ষ বলছে, এবার শোভাযাত্রায় রয়েছে বর্ণাঢ্যসব আয়োজন। এর মধ্যে নৃত্য পরিবেশনও অন্যতম। নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর ড্রান্স গ্রুপ এবার শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করবে। সেটা নিয়ে শোভাযাত্রার আগের সন্ধ্যা তাকেও রেড রোডে ব্যস্ত থাকতে দেখা গেছে। ব্যস্ততার ফাঁকে কথা হয় সময় সংবাদের সঙ্গেও। বললেন, খুব ভালো লাগছে, শোভাযাত্রায় তার দল এবার নৃত্য পরিবেশন করবে। পরপর দু-বছর কার্নিভ্যাল হয়নি। তা ছাড়া এবার ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপূজা। তাই বাড়তি কৌতূহল সবার মধ্যে। 

 

আরও পড়ুন:  দক্ষিণ-কোরিয়ায়-জাঁকজমকপূর্ণ-দুর্গাপূজা-উদ্‌যাপন 

 

করোনার কারণে গেল দু-বছর অনুষ্ঠিত হয়নি এ আয়োজন। তা ছাড়াও এবার কলকাতার দুর্গাপূজা পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতিও। তৃণমূল কংগ্রেস রাজ্যটিতে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বিভিন্ন উৎসব শুরুর উদ্যোগ নেয়, তারই অংশ হিসেবে শুরু হয় দুর্গাপূজা শোভাযাত্রা।

 

এবার ২৫ হাজার আমন্ত্রিত অতিথির সঙ্গে এদিন গোটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে; থাকবেন তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরাও।

 

জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে ফোরাম ফর দুর্গাপূজা উৎসব কমিটি শোভাযাত্রায় সহযোগিতা করেছে। রাজ্য সরকার এবারও বিভিন্ন ক্যাটাগরিতে পূজা আয়োজকদের পুরস্কার দেবে। রাজ্য সরকার এই পুরস্কারের নাম দিয়েছে শারদ সম্মান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!