বাংলাদেশ

কলা বাগানে নারীর অর্ধগলিত মরদেহ

<![CDATA[

মেহেরপুরে সদর উপজেলায় কলা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর-পিরোজপুর মাঠের মাঝামাঝি একটি কলাবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর-পিরোজপুর মাঠে কিছু শ্রমিক কলা কাটতে এসে মরদেহটি দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ওই নারীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: সড়কের পাশে যুবকের মরদেহ

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৫৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!