বিনোদন

কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বোঝেন: কাদের

<![CDATA[

আগামী নির্বাচন সামনে রেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রাখা হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বোঝেন। তাই সর্বসম্মতিতে টানা দশমবারের মতো দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করা হয়েছে।

এর আগে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচিত হয় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কাউন্সিলরদের সর্বসম্মতিতে টানা দশমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করেন ওবায়দুল কাদের।

রোববার সকালের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি। 

আরও পড়ুন: টাকায় প্রধানমন্ত্রীর ছবি চান নেতারা, শেখ হাসিনা বললেন, ‘ভাগো’

২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাড. কামরুল ইসলাম এমপি ও সিমিন হোসেন রিমি।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি রয়েছেন। পাশাপাশি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচ এন আশিকুর রহমান এমপি।

এদিকে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর মধ্যে অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়শা খান এমপি। পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ড. আবদুস সোবহান গোলাপ এমপি মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: টানা দশমবার সভাপতি শেখ হাসিনা

অন্যদিকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শ্রী অসীম কুমার উকিল এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ডা. রোকেয়া সুলতানা মনোনীত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এস. এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল এবং সুজিত রায় নন্দী। এছাড়া উপ-দফতর সম্পাদক হয়েছেন সায়েম খান।

তবে শ্রম, যুব ও ক্রীড়া এবং উপ-প্রচার সম্পাদকের পদ ফাঁকা রাখা হয়েছে। এসব পদ পরে পূরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আর প্রেসিডিয়াম সভায় সদস্যদের নির্বাচিত করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!