বাংলাদেশ
কারাগারে অসুস্থ রিজভী: এমরান সালেহ
<![CDATA[
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন কারাগারে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গভীর উদ্বেগ প্রকাশ করে এমরান সালেহ কারাগারের বাইরের কোনো হাসপাতালে রিজভীর চিকিৎসার পাশাপাশি নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে আওয়ামী লীগ নেতারা। আন্দোলনের গণজোয়ারে ভীত হয়ে আবোল তাবোল বক্তব্য দিচ্ছে তারা।
বিএনপির এ নেতা বলেন, কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে আরও তিন মামলায় রিজভী গ্রেফতার
]]>




