বিনোদন

কারাগারে গাঁজা দিতে এসে ভাই আটক

<![CDATA[

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চাচাতো ভাইকে গাঁজা দিতে আসায় এক যুবকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে তল্লাশি করার সময় তাকে আটক করা হয়।

আটক আরিফ হোসেন লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর থানার বর্জিতা এলাকার শরিফ হোসেনের ছেলে।

আরও পড়ুন: কারাগারে ছেলেকে গাঁজা দিতে গিয়ে বাবা আটক!

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ তার চাচাতো ভাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর আসামি রাসেলের সঙ্গে কারাগারে দেখা করতে এলে চেকপোস্টে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। পরে বিষয়টি কোনাবাড়ি থানা পুলিশকে জানানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!