বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা

<![CDATA[

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমাতুল্লাহ বুশরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। কারাগারের জেলার ফারহানা আক্তার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে তাকে দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর তার বাবা মঞ্জুরুল ইসলাম নিয়ে যান।

আরও পড়ুন:  ফারদিনের মৃত্যু: জামিন পেলেন বুশরা

গত ৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। ওইদিন জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার। পরে রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গত ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯ নভেম্বর দিবাগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বুশরাসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!