বিনোদন

কিশোরীর গোসলের ভিডিও ধারণকারী যুবক গ্রেফতার

<![CDATA[

বগুড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলার বাদী স্ত্রী, স্বামী আটক গণধর্ষণ মামলায়

তিনি জানান, গত ১৪ নভেম্বর গোপনে ধুনটের স্কুলপড়ুয়া এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেছে রাসেল। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অভিযুক্ত যুবক। 

 

এ ঘটনায় ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ ছাড়া বগুড়ায় র‌্যাব ক্যাম্পেও একটি অভিযোগ করলে র‍্যাব অভিযান শুরু করে। এরই ধারবাহিকতায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাসেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!