বাংলাদেশ

কুবির হল বন্ধ, পরীক্ষা স্থগিত

<![CDATA[

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী ১০ থেকে ১৭ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী এ তথ্য জানান।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছেলেদের এবং সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৭ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ছাড়া সব পরিবহন বন্ধ থাকবে।

আরও পড়ুন: ঢাবির হলে চাকরিজীবী ছাত্রলীগ নেতার এসি বিলাস!

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!