খেলা

কুড়িগ্রামে নিজ বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

<![CDATA[

কুড়িগ্রামে নিজ বাসা থেকে আমিনুল ইসলাম (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বেলগাছ ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ছোট পুলেরপাড় এলাকার তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমিনুল ইসলামের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বোর্ডবাজার এলাকায়। তিনি রংপুরে একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি প্রতি বৃহস্পতিবার কুড়িগ্রামের ভাড়া বাসায় আসতেন।

স্থানীয়রা জানান, আলমের স্ত্রীর নাম নাছিমা বেগম। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। স্থানীয়দের ধারণা, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: ঝিনাইদহে ঘর থেকে যুবকের গামছা পেঁচানো মরদেহ উদ্ধার

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!