বাংলাদেশ

কোরিয়ান যুবককে বাংলাদেশি মডেলের বিয়ে

<![CDATA[

কোরিয়ান যুবককে বিয়ে করেছেন বাংলাদেশের র‌্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। বরের নাম বর জিনবো চৈ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্টিত হয়ে তাদের গায়ে হলুদ।

শোবিজ জগতে তৃণ নামেই পরিচিত এই মডেল। জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। ঢাকাতেই পরিচয় তৃণর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম।

জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি।’

আরও পড়ুন: বিয়ে ছাড়াই জীবন উপভোগ করতে চান রেকর্ডসংখ্যক তরুণ-তরুণী

নিজেকে বাংলাদেশি মনে করেন জানিয়ে জিনবো চৈ বলেন, ‘প্রথম প্রথম আমি তো বাংলাদেশে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারব না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!