বিনোদন

কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার

<![CDATA[

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দীর্ঘ আড়াই বছর পর শতকের দেখা পেয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শুধু সেই শতকই নয়, পুরো এশিয়া কাপই ভালো কেটেছে কোহলির জন্য। তার এমন ফর্ম দেখে এবার এক ভবিষ্যদ্বাণী করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্যালিস মনে করেন, এশিয়া কাপে যেমন পারফর্ম করেছেন কোহলি তা বিশ্বকাপেও বজায় থাকবে। দারুণ একটা বিশ্বকাপ কাটবে তার। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একমাত্র কোহলিই রান করেছিলেন। এবারও পাকিস্তানের বিপক্ষে তিনি বড় ভূমিকা রাখবেন বলে ধারণা ক্যালিসের। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোহলি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাই তার দীর্ঘ অভিজ্ঞতাও আছে। ফর্ম খারাপ-ভালো হতেই পারে। কিন্তু এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির কোনো সমস্যা হবে না। আমার মনে হয়, এবারের বিশ্বকাপটা কোহলির। সে খুব ভালো খেলবে।’

আরও পড়ুন: বুমরাহর বদলি হিসেবে তিন পেসার অস্ট্রেলিয়ায় নিচ্ছে ভারত 

গেল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর তিনি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ২৮ বলে ৪৯ রানের ইনিংস। এই ছন্দ বিশ্বকাপেও ধরে রাখতে চান কোহলি। বিশ্বকাপ খেলতে ভারতীয় দল ইতোমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। ২৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ পাকিস্তান।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!