খেলা

কোহলি-রোহিতরা এখন ঢাকায়

<![CDATA[

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ গোটা বিশ্ব। যার ঢেউ ছড়িয়ে পড়েছে লাল-সবুজের এ বাংলাদেশেও। ফুটবলের এ ঢামাঢোলের মধ্যেই ক্রিকেটের উত্তাপ ছড়াতে কোহলি-রোহিতরা এখন ঢাকায়।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে  বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। জানা গেছে, সফরকারীরা অনুশীলন শুরু করবে ২ ডিসেম্বর থেকে।

আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর শুরু টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরে।

আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!