ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কী বলছে?
<![CDATA[
মিশন হেক্সায় প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে ব্রাজিল। এক ম্যাচ হাতে রেখেই তারা পৌঁছে গেছে শেষ ষোলোতে। তবে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে তাদের মোকাবিলা করতে হবে ক্যামেরুনকে। আফ্রিকার দেশটির বিপক্ষে হার এড়ালেই নিশ্চিত হয়ে যাবে গ্রুপের সিংহাসন। তার আগে দেখা যাক মুখোমুখি দেখায় ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের অবস্থান কোথায়?
লুসাইল স্টেডিয়ামে শুক্রবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ক্যামেরুনের মোকাবিলায় মাঠে নামবে ব্রাজিল।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে সবমিলিয়ে ছয় বার। এর মধ্যে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ দেখা হয়েছে দুইবার। দুবার করে তারা মুখোমুখি হয়েছে ফিফা কনফেডারেশন কাপ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।
ছয় বারের দেখায় ব্রাজিলের একমাত্র হার ২০০৩ সালে ফিফা কনফেডারেশন কাপে। সে ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে সেলেসাওরা হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। ওই এক হারে আসর থেকেই ছিটকে যায় রোনালদিনিয়ো, রিকার্ডিনিয়োদের গড়া ব্রাজিল। এরপর অবশ্য গত ১৯ বছরে এ দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে আরও দুটি ম্যাচে। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে ১৫ বছর আগের প্রতিশোধ তুলে নেয় সেলেসাওরা।
আরও পড়ুন: নেতৃত্বে বুড়ো আলভেস, ১০ পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল!
আর সবশেষ দেখায় ২০১৪ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নেইমাররা। দুই দলের প্রথম দেখায় ১৯৯৪ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।
এদিকে চলতি বিশ্বকাপে ‘জি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তিতের শিষ্যরা। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল ক্যামেরুন। কিন্তু সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ে এখনো টুর্নামেন্টে আশা বেঁচে আছে তাদের।
আরও পড়ুন: শেষ ষোলোতে পাওয়া যাবে তো নেইমারকে?
সমীকরণ বলছে, সুইজারল্যান্ড নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে যত ব্যবধানে হারবে ঠিক তত ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে জিততে হবে ক্যামেরুনকে। তাহলে তারা পৌঁছে যাবে শেষ ষোলোতে। তবে সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হলে ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনকে জিতবে হবে কমপক্ষে ২-০ গোলে। আর সুইজারল্যান্ড জিতলে কোনো সমীকরণই খাটবে না সার্বিয়া বা ক্যামেরুনের জন্য।
পৌঁছে যাবে ক
]]>




