বাংলাদেশ

ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’, গ্রেফতার ৪১

<![CDATA[

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৪১ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয় বলে জানিয়েছে এপিবিএন সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

এপিবিএন জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৮ এপিবিএন-এর আওতাধীন উখিয়ার ১৩, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন-এর পাশাপাশি উখিয়া থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

ফারুক আহমেদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গ্রেফতারে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন মামলার পলাতক ১০ জন আসামি, মাদকসহ ৩ জন এবং নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বসছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

এপিবিএন-এর গণমাধ্যম কর্মকর্তা বলেন, পরে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

চলতি অক্টোবর মাসে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ২টি ডাবল মার্ডারসহ ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় এক শিশুসহ আটজন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন রোহিঙ্গা কমিউনিটি নেতাও রয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!