খেলা

ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

<![CDATA[

একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার বালুখালী ৮- ইস্ট ক্যাম্প হতে মমতাজ মিয়াকে (৪০) আটক করেন এপিবিএন সদস্যরা।

উখিয়ার বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে এপিবিএন সদস্যকে কুপিয়ে জখম

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ইস্ট ক্যাম্পের বি/৫৬ ব্লকে এপিবিএন পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালায়। উক্ত ক্যাম্পের ৫২নং ব্লকের মৃত. জাফর আহাম্মদের ছেলে মমতাজ মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অস্ত্রসহ আটক এ রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!