বিনোদন

ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে তলোয়ার দিয়ে নারীর শিরশ্ছেদ

<![CDATA[

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি তার সাবেক বান্ধবীকে তলোয়ার দিয়ে প্রকাশ্যে শিরশ্ছেদ করেছে। খবর এবিসি।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার বে এরিয়া নেইবারহুডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকারী ব্যক্তি ওই নারীকে বাড়ির বাইরে বের করে এনে প্রকাশ্যে শিরচ্ছেদ করেছে।

জানা যায়, হত্যাকাণ্ডের সময় ওই নারীর সন্তানরা ঘরের ভেতর অবস্থান করছিল। ফলে তারা এ হত্যাকাণ্ডের সাক্ষী ছিল না।

পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম হোসে সোলানো ল্যান্ডেটা (৩৩)। পুলিশ এরই মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। হত্যায় ব্যবহৃত তলোয়ারের সন্ধান পায়নি বলে জানায় পুলিশ।

তবে এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই নারীর তিন সন্তান রয়েছে। তিনি হত্যাকারীর সাবেক বান্ধবী বলেও নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন: ৩০ বছর বয়সেই ৫০ সন্তানের বাবা!

স্থানীয় কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ফোন পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ওই নারীর মরদেহ দেখতে পান। কিছুক্ষণ পর হত্যাকারী ঘটনাস্থলে আবার ফিরে এলে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত নারী ও তার হত্যাকারী অনেক আগে থেকেই পরিচিত। তাদের মধ্যে পারিবারিক সহিংসতার ইতিহাস ছিল। কিছুদিন আগে আদালতের মাধ্যমে ওই যুবককে তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: এবার বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলনে যুক্তরাষ্ট্র

এ হত্যাকাণ্ডকে একটি আলাদা ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, এ ঘটনার পর স্থানীয় কমিউনিটির বিপদের কোনো আশঙ্কা নেই।

ওই নারীর পরিবার বলছে, ল্যান্ডেটার সিজোফ্রেনিক এবং মাদকাসক্তির ইতিহাস রয়েছে। যার কারণে ওই নারীকে ল্যান্ডেটার কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!