বাংলাদেশ

ক্ষমতায় থাকতে সরকার দেশের ইতিহাস বিকৃত করছে: মোশাররফ

<![CDATA[

বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, আজকে যখন সরকার দেখছে তাদের দিন শেষ, তখন দেশে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ক্ষমতায় থাকতে এই গায়ের জোরের সরকার মিথ্যাচার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা (সরকার) বলে, আমরা নাকি সন্ত্রাস করতে চাই। সন্ত্রাস যদি করে থাকে, তা আওয়ামী লীগ করেছে।

আরও পড়ুন: স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ক্ষমতায় টিকা থাকার জন্য বর্তমান সরকার মহাসংকট তৈরি করছে। সরকার দিশেহারা হয়ে নানা রকম উদ্ভট কথা বলছে। ক্ষমতায় থাকতে বিকৃত করছে দেশের ইতিহাস।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মোশাররফ বলেন, অনেক কথা বলেছেন। আপনার সব কথার জবাব আমরা দেব না। শুধু মনে করিয়ে দিতে চাই, এই আওয়ামী লীগই স্বাধীনতার পরে গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছিল। গত ১৪ বছরে গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে।

মোশাররফ আরও বলেন, সারা দেশের জনগণ রায় দিয়েছে- এই সরকার, যারা গণতন্ত্র হত্যাকারী, তারা আর গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। জনগণের আজ একই ভাষা, একই তাদের দাবি, তারা এই সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়। তাই জনগণকে রক্ষা করতে আমরা ১০ দফা দিয়েছি। এ দাবি জনগণের দাবি। এই দাবির সমর্থনে আমরা রাজনৈতিক দলগুলোকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আজকে আবার আহ্বান জানাতে চাই, আসুন দেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামী দলমত-নির্বিশেষে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই দেশকে বাঁচাই।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করে বিএনপি। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল সাড়ে ৩টায় শুরু হয়। পরে তা মালিবাগ ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: রিজার্ভের পরিমাণ সন্তোষজনক: অর্থমন্ত্রী

কর্মসূচি উপলক্ষে জুমার নামাজের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় সরকার উসকানি দিচ্ছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!