বাংলাদেশ

ক্ষুদ্র-মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

<![CDATA[

ভারতের ওএনডিসি বাস্তবায়নকারী সংগঠন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের (ওএনডিসি) প্রধান নির্বাহী টি কোশি বলেন, ডিজিটাল ব্যবসার ওপেন নেটওয়ার্ক ওএনডিসি ই-কমার্স ব্যবসায় নতুন বিপ্লব আনতে যাচ্ছে। ওএনডিসি কোনো নতুন প্ল্যাটফর্ম নয়, এটি একটি নেটওয়ার্ক বা পদ্ধতি যার মাধ্যমে ডিজিটাল কমার্স সম্পর্কিত সব অংশীদার একটি অভিন্ন প্রটোকল দ্বারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন। এ পদ্ধতির বা নেটওয়ার্কের মাধ্যমে ছোট বা ক্ষুদ্র অনলাইন ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা হবে।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে ‘ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স): ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বৃহৎ প্রতিষ্ঠিত ই-কমার্স প্ল্যাটফর্মসহ অনুষ্ঠানে আলোচনা করেন বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বেসিস ও অন্যান্য বাণিজ্য সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

ভারতের ওএনডিসি বাস্তবায়নকারী সংগঠন ওএনডিসি ইন্ডিয়ার প্রধান নির্বাহী টি কোশি মূল আলোচক হিসেবে ওএনডিসির কাজের পরিধি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ উপস্থাপন করেন।

তিনি বলেন, দেশি-বিদেশি বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম যাতে ই-কমার্স সেক্টরে একক আধিপত্য বিস্তার করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত না করতে পারে, সেটি ওএনডিসি নেটওয়ার্ক তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন: দেশের টেক্সটাইল কারখানার ৬০ শতাংশ ঝুঁকিতে

বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ভারতের মতো নতুন এ নেটওয়ার্ক বাংলাদেশে বাস্তবায়নে সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টর একসঙ্গে কাজ করা উচিত। এ ক্ষেত্রে বেসিস বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ সবাইকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মেজবাউল হক বলেন, সাম্প্রতিক এক-দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার জন্য পুরো সেক্টর সম্পর্কে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি থেকে উত্তরণের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ই-কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ওএনডিসি নেটওয়ার্ক বড় বিদেশি প্ল্যাটফর্ম, যাতে বাজার থেকে ছোট ব্যবসায়ীদের বিতাড়িত করতে না পারে তার রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব শিগগিরই বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য উপযোগী ওপেন নেটওয়ার্ক নীতিমালা তৈরির কাজ শুরু করবে। বেসিসসহ অন্যদের মতামত নিয়েই এ নীতিমালা তৈরি করা হবে।

আলোচনা সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী, এসএমইএফের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার, পাঠাও-এর প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক ফাহিম আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান ও বেসিসের পরিচালক সৈয়দ আহমেদ মোহাম্মদ কামাল প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!