বাংলাদেশ

ক্ষেপণাস্ত্র বিতর্কের সব তথ্য দিতে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের

<![CDATA[

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার (১৬ নভেম্বর) পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র বিতর্কের ‘সব তথ্য’ দিতে কিয়েভের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, এটি রাশিয়া ছুড়েছে। আর কিয়েভের এমন দাবি পোল্যান্ডের দাবির বিপরীত। খবর এএফপির।

পশ্চিমা সমর্থিত ইউক্রেনের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ চলাকালে দেশটির সীমান্তবর্তী প্রিজিওদাদো গ্রামে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুজন নিহত হয়।

এ ঘটনার পরপরই আশঙ্কা করা হচ্ছিল এটি ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। কিন্তু বুধবার (১৬ নভেম্বর) পোল্যান্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেনের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছে। সেই তত্ত্বটি তখন ওয়াশিংটনও সমর্থন করেছিল। বাইডেন বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন ন্যাটো প্রধান

যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ন্যাটো বলছে ইউক্রেন সীমান্তবর্তী পোলিশ ভূখণ্ডে মঙ্গলবার বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র হয়তো ছুড়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাবাহিনী। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করছে।

জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, ‘আমরা এ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে বিস্তারিত সবকিছু ও প্রকৃত ঘটনা জানতে চাই। আর সে জন্য আমাদের অংশীদারদের কাছে থাকা সব তথ্য আমাদের জানার এবং ঘটনাস্থলে আমাদের প্রবেশের সুযোগ থাকা দরকার।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ছিল, কিয়েভ এমন কোনো প্রমাণ পায়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!