খেলা

খাগড়াছড়িতে কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

<![CDATA[

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রায় কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে নয়মাইল ত্রিপুরা পাড়া এলাকায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রকল্পের উদ্বোধন করেন ভারত থেকে আগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল আধিদফতরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান ও জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল আধিদফতরের আহ্বায়ক কমিটির সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রায় কোটি টাকা ব্যয়ে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি জলাধারের মাধ্যমে ৭ হাজার ৭৮৫ মিটার সংযোগের মাধ্যমে নয়মাইল এলাকার ২৫০ পরিবারকে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করেছে। পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ঠিকাদারদের সহায়তায় ৩ শতাধিক  স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!