খালেদা ও তারেক গরিবের টাকা মেরে খায়: নওফেল
<![CDATA[
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি ঠিক এর উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান গরিবের টাকা মেরে খায়।
শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণের সময়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, যেকোনো দুর্যোগে যেন আমরা সবার আগে গিয়ে মানুষের পাশে দাঁড়াই। তার সেই নির্দেশনা মেনে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, কদিন আগে আমরা দেখতে পেলাম বিএনপি চট্টগ্রামে তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইল। পুলিশ তাদের অনুমতিও দিল। কিন্তু এরপরেও বিনা উসকানিতে নিরস্ত্র ট্রাফিক পুলিশের ওপরে হামলা করে রক্তাক্ত করলো। বিএনপি সুযোগ পেলেই তাদের পুরানো রূপে ফিরে যায়। তারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চায়। তাই বিএনপি সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায়: কাদের
চকবাজার কাউন্সিলর কার্যালয়ে ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম, কাউন্সিলর আব্দুর ছালাম মাসুম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল হক রঞ্জু, অ্যাডভোকেট নোমান চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ নেতা মাঈনুল কামাল ও সমর দাশ প্রমুখ।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকান এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. মুছা, জসিম উদ্দিন, সাহেদুল ইসলাম সাহেদ, নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, মো. আলী, যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজিব, নাসরীন সুলতানা মুন্নী, বাকলিয়া থানা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ প্রমুখ।
]]>




