বাংলাদেশ
খুলনায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ সাময়িক বন্ধ
<![CDATA[
খুলনার দৌলতপুর জংশন এলাকার ৮১ নম্বর গেটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত সময়ের মধ্যে লাইন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন খুলনা রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (০২ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে বগিটি লাইনচ্যুত হয়। খুলনা রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুদেব বড়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
তিনি বলেন, ‘এসকে টু ডাউন নামের একটি মালবাহী ট্রেন সৈয়দপুর থেকে খুলনার দিকে আসছিল। পথে ৮১নং গেট এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সাময়িক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।’
]]>




