বিনোদন
খুলনা বড় বাজারের হকার্স মার্কেটে আগুন
<![CDATA[
খুলনা মহানগরীর বড় বাজারের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বুধবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরে তুলার গুদামের আগুন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, খবর পেয়ে খুলনার বিভিন্ন স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইউনিটগুলোর নেতৃত্বে আছেন খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।
বিস্তারিত আসছে…
]]>




