বাংলাদেশ

গরু চুরি বেড়েছে পাবনায়, রাত জেগে পাহারা

<![CDATA[

হঠাৎ করে গরু চুরি বেড়েছে পাবনায়। প্রায় প্রতিরাতেই বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে আতঙ্কে চাষি ও খামারিরা। তাই রাতে গ্রুপ ভাগ করে বিভিন্ন এলাকা পাহারা দিচ্ছে এলাকাবাসী।

রাতে যেসব সড়কে আলো কম থাকে কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সেসব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। চুরির কৌশল হিসেবে গরুর মালিকদের বেঁধে গরু চুরির ঘটনাও ঘটেছে।

পাবনা সাথিয়া উপজেলার গাগরাখালি এলাকার সোহেল রানা জানায়, আমার ৬টা গরু আছে। গভীর রাতে শুয়ে আছি এমন সময় ট্রাকের শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন লোক আমার গরু ট্রাকে তুলছে। এমতাবস্থায় আমি ও আমার ভাই দৌড়ে ট্রাকের কাছে যেতে চাইলে ট্রাক স্টার্ট দিয়ে সেখান থেকে ছটকে পড়ে। এরপর আর খোঁজ মেলেনি।

আরও পড়ুন: পটুয়াখালীতে চোরাই গরুসহ আটক ৩

একই উপজেলার সড়িশা এলাকার কামাল হোসেন জানান, তার ৯টা গরু ছিল। সেই গরুগুলো থাকত বাতানে। চোর এসে হাত পা বেধে গরু নিয়ে চলে যায়।

এলাকাবাসী রাত জেগে গরু পাহারা দেওয়ার বিষয়ে জানায়, গরু চুরি বেড়ে যাওয়ায় তারা রাতে গ্রুপ ভাগ করে নিয়েছে। প্রতিদিন রাতে আলাদা আলাদা গ্রুপ পাহারা দেন।

আরও পড়ুন: গরু চুরির

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ চেকপোস্ট দুর্বলের কারণে চোর চুরি করে অতি সহজেই পার পেয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানায়, গরু চুরির বিষয়ে আমরা রাতে পুলিশ টহলের ব্যবস্থা নিয়েছি। এবং বিট পুলিশের মাধ্যমে গ্রামে গ্রামে সকলকে সচেতন থাকার কথা জানিয়েছি।

পুলিশের দেওয়া তথ্যমতে, জেলায় এক বছরের  প্রায় অর্ধ শতাধিক গরু চুরি হয়েছে তার মধ্যে ৩২ টি গরু উদ্ধার ও ৩৩ জন গরু চোরকে আটক করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!