গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ১
<![CDATA[
গাইবান্ধার সাঘাটার কচুয়াহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার সময় সাঘাটা উপজেলার কচুয়াহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাঘাটা উপজেলার কচুয়া হাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৫) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩০)। আহত ব্যক্তি হলেন- হাটকচুয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।
আরও পড়ুন: ফেনীতে বাস-লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
স্থানীয়রা জানায়, রাত ১১টার সময় দুজন মোটরসাইকেলযোগে বাসায় যাচ্ছিলেন এর মধ্য কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ ছিটকে রাস্তায় পড়ে যায় আর ঘটনা স্থানে মোটরসাইকেলর দুজন মারা যায় পথচারী এক জন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী জানান, আহত এবং নিহত সকলের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>




