খেলা

গাজীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা, বিক্ষোভ মিছিল

<![CDATA[

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জয়দেবপুর শহরের আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে জড়ো হয়। বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট ঢাকা-গাজীপুর সড়ক করে অবরোধ করে রাখে।

এসময় গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজল জানান, বুধবার (৫ অক্টোবর) রাতে হিন্দু সম্প্রদায়ের দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দীনকে রথখোলার ঢালে বিদায় জানাচ্ছিলেন তার নেতৃত্বে মহানগর ছাত্রলীগ। অ্যাডভোকেট ওয়াজউদ্দীন চলে যাওয়ার পর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়া হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান। তাকে রক্ষা করতে গেলে এরশাদ ও তার অনুসারীদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে ছাত্রলীগ নেতা আনিছুর রহমান বাদল, মিরাজুর রহমান রায়হান, ইলিয়াস রুমন ও রনিসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার হাত-পা-জিব কেটে ফেলার হুমকি সাবেক প্রতিমন্ত্রীর!

অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা এরশাদ বলেন, তিনি ঘটনার সময় ছিলেন না। মোস্তাক আহমেদ কাজল ও কাজী আশরাফ রাকিব দুইজনই মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। রাকিব হতে পারেনি। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দীনকে বিদায় জানাতে গেলে কাজল-রাকিবের মধ্যে মারামারি হয়।

জিএমপির সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গুলির কোনো ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটেছে। এতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল আহত হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!