বাংলাদেশ
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
<![CDATA[
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় সেলিমের মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: ধামরাইয়ে কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
]]>




