বাংলাদেশ

গাজীপুরে প্রধানমন্ত্রীর স্কাউটের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

<![CDATA[

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাওয়া নয় দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্কাউটদের পূর্বনির্ধারিত এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যদিও এরই মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের স্কাউট ও কর্মকর্তারা হাজির হয়েছেন। স্কাউটদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে জাম্বুরি ময়দান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মাদারীপুরে বদলে গেছে ছিন্নমূল মানুষের জীবন

জানা গেছে, বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশ থেকে ৮ হাজার স্কাউট সদস্য, এক হাজার ইউনিট লিডার ও আইএসটি সদস্যসহ প্রায় ১১ হাজার স্কাউট ব্যক্তিত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। নয় দিনব্যাপী শুরু হওয়া এই জাম্বুরি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক জানান, নয় দিনব্যাপী এ ক্যাম্পে স্কাউটদের জন্য থাকছে তাঁবুকলা, হাইকিংনাইট হাইকিং ও ইয়ুথ ভয়েজ, নেইবারহুড, ক্যাম্প ফায়ার, খেলাধুলা ও মেধা যাচাইসহ মোট ২০টি চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জে অংশগ্রহণ করে স্কাউটরা তাদের মেধা, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক বিকাশ ঘটাতে সক্ষম হবেন। পুরো স্কাউট জাম্বুরিকে মোট চারটি ভিলেজে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভিলেজে দুটি করে মোট ৮টি সাব-ক্যাম্পে বিভক্ত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!