বাংলাদেশ

গুজরাট ট্র্যাজেডি: ঘটনাস্থল পরিদর্শনে মোদি, উদ্ধারকাজ অব্যাহত

<![CDATA[

গুজরাটে ভেঙে পড়া সেতু এলাকা পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১ নভেম্বর) নদীর আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। এদিকে এ ঘটনার জেরে রাজ্যটির মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। দাবি আদায়ে বিক্ষোভও করেছেন অনেকে।

মঙ্গলবার দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে এ ঘটনায় আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। রোগী ভর্তি ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে আহতদের সঙ্গে কথা বলেন। চিকিৎসার জন্য সরকারের পক্ষে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদি।  

এদিকে দুর্ঘটনার দুদিন পরও এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছে দেশটির সেনাবাহিনীও। 

আরও পড়ুন: উত্তপ্ত গুজরাটের রাজনীতি, বেকায়দায় বিজেপি

রোববার (৩০ অক্টোবর) গুজরাটে সেতু ভেঙে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনার পর বিক্ষোভে নামে সাধারণ মানুষ। রাজ্যসরকারের গাফিলতিকে দায়ী করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পদত্যাগের দাবি জানান তারা। মঙ্গলবারের এ বিক্ষোভে চড়াও হয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলের নেতারাও। 

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন রাজধানী নয়াদিল্লির সাধারণ মানুষ। এ ঘটনার দায় নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তারাও।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!