খেলা

গোপালগঞ্জে ৯৮ হাজার জাল টাকাসহ মা-মেয়ে আটক

<![CDATA[

গোপালগঞ্জে জাল টাকাসহ মা-মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: শরীয়তপুর জেলার লালবাগ থানার লালবাগ কেল্লা মোড়ের শাহজালালের স্ত্রী শিল্পী বেগম (৪৫) ও তার মেয়ে রুমানা আক্তার (২৭)।

পুলিশ জানায়, মা-মেয়ে ঘোনাপাড়া মোড়ে যুগল টেলিকম থেকে ৯০ হাজার টাকা বিকাশ করেন। পরে তারা দোকানদারকে এক হাজার টাকার নোটের একটি বান্ডেল দেন। দোকানদার টাকা গোনার সময় দেখতে পান ২টি নোট বাদে ৯৮ হাজার টাকাই জাল। বিষয়টি বুঝতে পেরে দোকানদার গোপালগঞ্জ সদর থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ শিল্পী বেগম ও রুমানা আক্তারকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ‘জাল টাকার ১৫ কোম্পানি’র রমরমা ব্যবসা

যুগল টেলিকমের মালিক লিপন মজুমদার বলেন, ‘ওই দুই নারী আমার দোকানে এসে একই নম্বরে তিনবার করে মোট ৯০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পর আমাকে এক হাজার টাকার নোটের ১টি বান্ডেল দিলে সেখানে প্রথম ও শেষ নোট বাদে ৯৮টি নোট জাল। এ বিষয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। তবে আমার বিকাশ থেকে পাঠানো ৯০ হাজার টাকা তখনই ফেরত আনতে পারি।’

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দীন বলেন, ‘৯৮ হাজার জাল টাকাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!