বিনোদন

গোলায় শ্রদ্ধাঞ্জলি লিখে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের হামলা

<![CDATA[

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইউক্রেনের সেনারা গোলায় শোকবার্তা লিখে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়েছে। খবর ডেইলি মেইল।

ইউক্রেনের সামরিক বাহিনীর তোলা কিছু ছবি সংবাদমাধ্যমের হাতে এসেছে। ছবিতে দেখা যায়, ইউক্রেনের সেনারা তাদের গোলায় ইংরেজি এবং ইউক্রেনীয় ভাষায় রানির প্রতি শ্রদ্ধাঞ্জলি লিখেছেন। এসবের কোনো কোনোটিতে লেখা: ‘রানি এলিজাবেথ শান্তিতে থাকুন’, আবার কোনো কোনটিতে লেখা: ‘শান্ত থাকুন এবং চালিয়ে যান’।

একজন ইউক্রেনীয় সেনা জানিয়েছেন, তারা এসবের অনুপ্রেরণা পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতিতে ১৯৩৯ সালে নির্মিত একটি বিখ্যাত প্রেরণামূলক পোস্টার থেকে।

ইউক্রেনীয় ভাষায় সবুজ আবরণের গোলাগুলির একটিতে লেখা: ‘রানির গৌরব’। আরেকটি গোলায় শুধুই লেখা রয়েছে: ‘এলিজাবেথ’।

ছবিগুলো যিনি তুলেছেন, তিনি নিজেকে কিয়েভ এয়ার অ্যাসাল্ট ব্রিগেডের একজন ইউক্রেনীয় আর্টিলারিম্যান হিসেবে বর্ণনা করেছেন। ছবিগুলো টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন: ‘একটি মহান জাতির অসাধারণ নেতার প্রতি ইউক্রেনের আর্টিলারি সেনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।’

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে পুতিনের সমবেদনা

তার মৃত্যুতে ইতোমধ্যে শোক জানিয়ে বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক যে আমরা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর পেয়েছি। ইউক্রেনের পক্ষ থেকে ব্রিটেনের রাজপরিবার, যুক্তরাজ্য এবং কমনওয়েলথের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি এক টুইটবার্তায় বলেন, রানির মৃত্যুতে তিনি শোকাহত।

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯৬ বছর।

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তার মৃত্যুর ঘোষণা দেয়। পরে তার মৃত্যুতে ১০ দিনের শোক ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধাজ্ঞাপন, নীরবতা পালনসহ রয়েছে নানা আনুষ্ঠানিকতা। উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেলে শেষ বিদায় জানানোর পর রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্থ করা হবে।

মারা যাওয়ার আগে তিনি ছিলেন বিশ্বের ইতিহাসে দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত রাজ্যশাসক, বর্তমানে জীবিত রাজা-রানিদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে শাসনকারী রাজ্যশাসক এবং বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে সর্বাধিক প্রবীণ ও দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!