বিনোদন

গ্রীনলাইন-শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

<![CDATA[

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহঃ) মাজারের সামনে গ্রীনলাইন ও শ্যামলী পরিবহণের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহঃ) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহঃ) মাজারের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

এতে উভয় বাসের সামনের অংশে  দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাস চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

 

আরও পড়ুন: রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

 

গজনাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহ নুরুজ্জামান জানান- হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌঁড়ে ঘটনাস্থলে যাই। দুটি বাসের অধিকাংশ যাত্রীর শরীরে বিভিন্নস্থানে আঘাত রয়েছে, দুই চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর আহত দুই চালককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।

 

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!