বাংলাদেশ

গ্রুপ ওয়ান যেন মৃত্যুকূপ, শঙ্কায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও

<![CDATA[

একের পর এক অঘটন আর বৃষ্টি বাগড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওয়ান যেন পরিণত হয়েছে মৃত্যুকূপে। প্রথম দুই রাউন্ড শেষেও যেমন ছয় দলেরই সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে খেলার, আবার গ্রুপপর্বেই বাদ পড়ার শঙ্কায় রয়ে গেছে ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিটি দলের প্রথম দুই ম্যাচের সমীকরণ নিয়েই এ প্রতিবেদন।

অস্ট্রেলিয়ায় চলছে অঘটনের বিশ্বকাপ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়ে একের পর এক চমকের জন্ম দিয়ে চলেছে এবারের আসর।

প্রথম রাউন্ডে কাটা পড়েছে টুর্নামেন্টের সফলতম দল ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভ পর্বেও চলছে সে ধারাবাহিকতা। হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে আইরিশরা।

আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএলকে কৃতিত্ব দিলেন রুশো

বৃষ্টি বাগড়া আর অঘটনে তাই জমে উঠেছে গ্রুপ ওয়ানের লড়াই। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের হোঁচট, ছয় দলের সামনেই দরজা খোলা সেমিফাইনালের।

সুপার টুয়েলভের প্রথম দুই রাউন্ড শেষে গ্রুপ অব ডেথের চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে অজিদের গুঁড়িয়ে দেয়া কিউইদের বড় শক্তিমত্তার জায়গা নেট রানরেটের হিসাব। যদিও আফগানদের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। তবে পরের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় সেমিফাইনালের কেন উইলিয়ামসনদের জায়গা অনেকটাই নিশ্চিত করে দেবে।

নিউজিল্যান্ড যতটা স্বস্তিতে আছে, ততটাই বিপত্তিতে অস্ট্রেলিয়া। যদিও লঙ্কানদের বিপক্ষে জয় আর ইংল্যান্ডের হারে সেমিফাইনালের দৌড়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে আরেকটি হারই টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলতে পারে অজিদের। নেট রানরেটের হিসাবটাই তাদের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ।

আরও পড়ুন: শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেল বাংলাদেশ

আইরিশদের কাছে দুঃস্বপ্নের হার কোণঠাসা করে দিয়েছে ইংল্যান্ডকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই জয় পেতে মরিয়া থাকবে তারা। তবে বৃষ্টিতে এই ম্যাচও পরিত্যক্ত হলে বড় লাভটা হবে লঙ্কানদের। ২ ম্যাচ শেষে ২ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানটা এখন তাদের দখলে।

সমীকরণের বাইরে নেই আয়ারল্যান্ডও। ইংল্যান্ডদের হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে তারা। কিউইদের বিপক্ষে বৃষ্টির আশীর্বাদে পয়েন্টের খাতা খুলেছে আফগানরাও। সেমিফাইনালের দৌড়ে নামটা আছে তাদেরও।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!