বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

<![CDATA[

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় দুটি গাছ ভেঙে মহাসড়কের উপরে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এর পরপরই গাছ সরাতে তৎপরতা শুরু করে সংস্থাটির উদ্ধার কর্মীরা।

মহাসড়কের উপর থেকে গাছ সরাতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

এক যাত্রী জানান.,দুই ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। 

আরও পড়ুন: চার জেলায় ৭ জনের মৃত্যু

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের সোনারগাঁ স্টেশনের অফিসার সুজন কুমার হালদার জানান, রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোনারগাঁ স্টেশনের একটি টিম বেরিয়ে পড়ে। লোকেশন খুঁজে পেতে কিছুটা সময় লাগে। পরে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় দুটি গাছ পড়ে থাকতে দেখা যায়। গাছ দুইটি সরাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে থানা পুলিশও কাজ করছে।

তিনি বলেন, মহাসড়কের দুই পাশেই এক কিলোমিটারেরও বেশি যানজট রয়েছে। তবে দ্রুতই গাছ সরিয়ে ফেলার জন্য কাজ চলছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: আঘাতের পর বিপদমুক্ত যেসব জেলা

এদিকে রাত ১১টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন সময় সংবাদকে জানান, উপড়ে পড়া গাছগুলো কেটে মহাসড়ক থেকে সরানোর প্রক্রিয়া চলছে। আপাতত সড়ক বন্ধ। বৈরি আবহাওয়ার কারণ সড়কে যানবাহনের চাপও কম। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গাছ কেটে সড়ক থেকে সরানো যাবে। তখন যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করে তিনি।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, রাতের আঁধারে মহাসড়কে যানজটের কবলে পড়া কোনো যানবাহনে যাতে ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ তৎপর রয়েছে। থানা পুলিশ ও স্থানীয় ফাঁড়ি পুলিশকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তারা কাজ করছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!