বাংলাদেশ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা মেটার
<![CDATA[
সম্প্রতি বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে এই সহায়তা দেয়া হবে।
বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি।
আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের চরম ঝুঁকিতে বাংলাদেশ
তিনি বলেন, আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে।
]]>




