বিনোদন

চকবাজারে ভয়াবহ আগুন

<![CDATA[

রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ উদ্দিন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, চকবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের ৬টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে: সচিব

এরশাদ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!