বাংলাদেশ

চট্টগ্রামে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বিনামূল্যের চিকিৎসাসেবা

<![CDATA[

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

শনিবার (১৪ জানুয়ারি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন।

মো. শহিদুল আলম আরাফাতের সভাপতিত্বে ও মো. মহিদুল ইসলাম অনিকের সঞ্চালনায় অতিথি ছিলেন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, কোষাধ্যক্ষ ডা. মো. আরিফুল আমিন, সিটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জহির উদ্দিন বাবর, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি মনসুর আলী চৌধুরী, সাবেক ভিপি সিটি কলেজ আবু তাহের, ১১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আসলাম ও থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আবদুল মান্নান।

আরও পড়ুন: কখনো বন্ধ, কখনো চালু, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি সুজিত দাশ, সাবেক ছাত্রনেতা মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর অন্যতম সংগঠক জাহিদ হোসেন মিয়া, মঞ্জুর আলম বাপ্পী, মহানগর যুবলীগ নেতা মনির টিটু, চবি ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি নিশান, চবির সাবেক ছাত্রনেতা মীর সামসুদ্দোহা সোহাগ, সাবেক ছাত্রনেতা দিদার, খসরু, এ জে এম আবদুল মুকিত, প্রাইম, সৌমেন ঘোষ, মো. মাসুম, নূর মোহাম্মদ ইমন, মো. আসিকুর জামান, মো. রবিন, মো. ইমানুল আলম ও মো. মাহি, রাকিব, তৌহিদ, ফারুক, রিজবি, ইফতি, দিনহাজ, ইসমাইল প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!