খেলা
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
<![CDATA[
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রিকাত নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রিকাত কর্ণফুলী উপজেলার বড়উঠানের মো. শরীফের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানার খাজা রোড পেটারি পাড়া এলাকার ভাড়া থাকতেন।
জানা যায়, রাকিবের সঙ্গে স্থানীয় হৃদয়ের সমস্যা ছিল। এর জের ধরে রাকিবকে ছুরিকাঘাত করে হৃদয়। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাংবাদিক ওসমানী হত্যায় ছয়জনের যাবজ্জীবন
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ মেডিকেলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
]]>




