খেলা

চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

<![CDATA[

অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রি করার দায়ে চট্টগ্রামে ৫টি প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলার উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, প্রথমে আগ্রাবাদ এক্সেস রোডে জামান’স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দেখা যায় তারা খাবারে অননুমোদিত রং ও কেমিকেল ব্যবহার করছে। এছাড়া নোংরা, অপরিষ্কার পরিবেশ ও খোলা খাবার ডাস্টবিনের পাশে সংরক্ষণ করতেও দেখা যায়। এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ‘ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে’

তিনি আরও বলেন, এর বাইরে এক্সেস রোডের জননী ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস বিক্রির জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা, মোড়ক বিধিমালা না মানায় একই এলাকার বনফুলকে ৫ হাজার ও ফার্মভিলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে আলম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!