বিনোদন

চমেকে দুদকের অভিযানে আটক দুই দালাল

<![CDATA[

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: রাজীব বৈদ্য (২৮) ও  হাসান (২২)।

এ বিষয়ে দুদক চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬-এ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় দুদকের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা কম মূল্যে ওষুধ দেয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেকে হাতেনাতে দুই দালালকে আটক করা হয়।

আরও পড়ুন:  দুদকের চার্জশিটে জাহালমের নাম নেই, আসামি সালেকসহ ২

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘এ ধরনের অভিযানকে আমরা সবসময় স্বাগত জানাই। দালালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কঠোর।’ এ ছাড়া এ ধরনের চক্রের সঙ্গে যদি হাসপাতালের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান হাসপাতাল পরিচালক।

পরে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে জানায় দুদক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!