চসিকের উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীর পা ভাঙার ভিডিও ভাইরাল!
<![CDATA[
চট্টগ্রামে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে এক গাড়ি ব্যবসায়ীর পা ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে সিটি করপোরেশন বিরুদ্ধে। বেলায়েত হোসেন নামে ওই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নগরজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অভিযান পরিচালনা দলের ৫ থেকে ৬ জন সদস্য। টানাটানিতে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। অপর ভিডিওতে ব্যবসায়ীর গাড়ির শোরুমে ঢুকে টানাটানি করে বের করতেও দেখা যায়।
জানা গেছে, গত ২৯ আগস্ট বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সাগরিকা পোর্ট কানেক্টিং রোডের অবৈধ উচ্ছেদ অভিযানে যায় সিটি করপোরেশন। এ সময় গাড়ি ব্যবসায়ী বেলায়েত হোসেনের শোরুম মেসার্স ওয়ালি কার কালেকশনের সামনের ফুটপাতের একটি লোহার রাম সিটি করপোরেশনের কর্মীরা তুলে নিতে চাইলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ধাক্কাধাক্কি।
আরও পড়ুন: ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ব্যবসায়ী বেলায়েত হোসেনের দাবি, মেয়রের একান্ত সচিব আবুল হাসেমের নির্দেশে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কর্মীরা। এতে পড়ে গিয়ে পায়ের টিস্যু ও মাংস পেশিতে আঘাত লাগে তার।
আঘাতের পর ম্যাক্স নগরীর হাসপাতালে ভর্তি হন তিনি। নানা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে ব্যবসায়ী বেলায়েত লিখিত অভিযোগ দেন। মেয়র জানান, কাউকে ক্ষতিগ্রস্ত করা তার তাদের উদ্দেশ্য নয়।
আরও পড়ুন: অভিযান চালিয়েও দখলমুক্ত রাখা যাচ্ছে না সরকারি জমি
২০২০ ও ২১ সালে ফেনী জেলার সেরা করদাতা হিসেবে পুরস্কার পান বেলায়েত হোসেন। তিনি এফবিসিসিআই, চেম্বার ও বারবিডার কার্যনির্বাহী সদস্য।
]]>




