চাকরি দিচ্ছে পিকেএসএফ
<![CDATA[
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি চলমান কয়েকটি প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সহকারী ব্যবস্থাপক
পদের সংখ্যা : ১৮টি
আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। একাডেমিক পর্যায়ে ন্যূনতম ৩টি প্রথম শ্রেণি থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।
আরও পড়ুন: মেট্রোরেলের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫১০০০ টাকা। এছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, গৃহ নির্মাণ ও অর্জিত ছুটির সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্য পিকেএসফের ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
]]>




