খেলা

চায়ের দেশে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হচ্ছে খুলনা

<![CDATA[

এবার সিলেট অভিযান শুরু হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চায়ের দেশে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। টেবিলে নিজেদের অবস্থার উন্নতিতে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় সালাহউদ্দিনের শিষ্যদের। এদিকে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ফেরার আশা খুলনার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু দুপুর ১.৩০ মিনিটে।

এবারের বিপিএলের শুরুটা প্রত্যাশিত হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে কুমিল্লার দলটি। সাকিবের ফরচুন বরিশালের কাছে হেরে যাত্রা শুরু করে তারা। এরপর রংপুর রাইডার্স আর টেবিল টপার সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে মুখ থুবড়ে পড়েছিল কুমিল্লা। টানা তিন ম্যাচ হারের পর আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা গিয়েছিল ক্রিকেটারদের।

যদিও, হারের দুঃখ ভুলে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে জায়গা করে নিয়েছে ভিক্টরিয়ান্স। ঢাকার পর চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে আর হারের দেখা পায়নি দলটি। এবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিটন-ইমরুলরা। শেষ ম্যাচে নাসিম শাহের বোলিংঝড়ে ঢাকা ডমিনেটর্সকে হারিয়েছে কুমিল্লা। পরবর্তী ম্যাচেও জয়ের ব্যাপারে প্রত্যয়ী তারা।

আরও পড়ুন: সিলেটে নিয়মিত ম্যাচ আয়োজন না হওয়ায় হতাশ স্থানীয়রা 

এদিকে আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের চারটিতে হেরেছে খুলনা টাইগার্স। কোনোভাবেই যেনো ক্রিকেটীয় ছন্দটা মাঠের খেলায় ফুটিয়ে তুলতে পারছে না ইয়াসির আলী রাব্বির দল। তবে, সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। সাম্প্রতিক ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনোবল ধরে রেখে কুমিল্লাকে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণাঞ্চলের দলটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!