বাংলাদেশ

চার টিকিট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার টিকিট কালোবাজারিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ নভেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী। অভিযানে রেলওয়ে পুলিশ বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৫টি টিকিটসহ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা করা ব্যক্তিরা হলেন, উপজেলার নূরপুর গ্রামের রানা মিয়া, নারায়ণপুর গ্রামের হিরণ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাদশা মিয়া ও স্বপন মিয়া।

আরও পড়ুন: বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন শিকদারসহ রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মীরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!