বিনোদন

চিকিৎসকসহ ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

<![CDATA[

অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে অভিযানের সময় একজন চিকিৎসকসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ৪০ বছর বয়সী ওই চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমাদ। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জেনিন পাবলিক হাসপাতালের সামনে ইসরাইলি বাহিনী তাকে গুলি করে হত্যা করে। 

এদিন সকালে নিহত আরেক ব্যক্তি হলেন ২০ বছর বয়সী মতিন দাবায়া। ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠন ‘জেনিন ব্রিগেডস’ দাবায়াকে তাদের দলের স্থানীয় কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওয়াদেহ জানান, দাবায়ার মাথায় গুলি লেগেছে। শুক্রবার সকাল ৮টায় ইসরাইলি সেনারা জেনিনে অভিযান শুরু করার পরপরই এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ইসরাইলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। 

আরও পড়ুন:  পশ্চীম-তীরে-ফিলিস্তিনি-যুবককে-গুলি-করে-হত্যা 

সামাজিক যোগাযোগমাধ্যমে  স্থানীয় সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ক্রুদের ওপরও গুলি চালাচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে জেনিনে অন্তত আরও পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!