চীনের জিরো কোভিড নীতি প্রত্যাহারে বহু প্রাণহানির শঙ্কা
<![CDATA[
চীনের শিংজিয়াংয়ের একটি বহুতল ভবনে গত সপ্তাহে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর ক্ষোভে ফুসে উঠে দেশটির নাগরিকরা। চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। মুহূর্তেই বিক্ষোভের আগুন চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগেরও দাবি জানান বিক্ষোভকারীরা। আন্দোলনের মুখে এরই মধ্যে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে চীন সরকার। দেশটির গুয়াংজু শহরে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।
এদিকে চীন তার জিরো কোভিড নীতি সহজ করার যে পদক্ষেপ নিয়েছে তাতে স্বস্তি এবং উদ্বেগ দুটোই আছে বলে অভিমত ব্যক্ত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন, জিরো কোভিড নীতি তুলে দিয়ে দেশটি আবারও যদি সচল হয় তাতে কত জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। শুক্রবার (২ ডিসেম্বর) পর্যন্ত চীনের ৩ লাখ ৩১ হাজার ৯৫২ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
জিরো কোভিড নীতি উঠিয়ে দিলে কী হতে পারে
নভেম্বরের শুরুতে চীনের দক্ষিণ-পশ্চিম গুয়াংজি অঞ্চলের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান ঝো জিয়াটং সাংহাই জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলেছিলেন, চীন যদি হংকংয়ের মতো জিরো কোভিড নীতি শিথিল করে তবে এ বছর ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। এ ছাড়া ২৩ কোটি ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন বলে ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চীনে বিক্ষোভের পর করোনা বিধিনিষেধ শিথিল
১৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
এ বছরের মে মাসে নেচার ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানান, চীন যদি জিরো কোভিড নীতি বাদ দেয় সেই সঙ্গে টিকা দেয়ার হার না বাড়ায় এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেয়া হয় তবে ১৫ লাখ মানুষের মৃত্যুর ঝুঁকি রয়েছে। তারা জানান, আইসিউতে ১৫ গুন বেশি মানুষ ভর্তি হবে এতে মৃতের সংখ্যা ১৫ লাখ হতে পারে। গবেষক দলের প্রধান বৈজ্ঞানিক চীনের ফুদান ইউনিভার্সিটির অধ্যাপক জানান, যদি টিকা দেয়ার সংখ্যা বাড়ানো যায় তবে মৃতের সংখ্যা দ্রুত হ্রাস করা যেতে পারে।
২১ লাখের বেশি মৃত্যুর আশঙ্কা
যুক্তরাজ্যের বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ সাইন্টিফিক ইনফরমেশন অ্যান্ড এনালিটিক্স কোম্পানি (এয়ারফিনিটি) সোমবার (২৮ নভেম্বর) জানায়, চীন যদি জিরো কোভিড নীতি তুলে নেয়, সেই সঙ্গে টিকা প্রদানের হার না বাড়ায় তবে ১৩ লাখ থেকে ২১ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
]]>




