খেলা

চুক্তি নবায়ন করতে শ্রীরাম এখন ঢাকায়!

<![CDATA[

চুক্তি নবায়ন করতে শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকায় ফিরেছেন শ্রীধরন শ্রীরাম। বিপিএলের উদ্বোধনী ম্যাচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসে উপভোগ করেছেন। জানা গেছে সাকিবও ছিলেন সেখানে।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। শোনা যাচ্ছে, ওই বিশ্বকাপ পর্যন্ত শ্রীধরন শ্রীরামকে সংক্ষিপ্ত ফরম্যাটের কোচের দায়িত্ব দেয়া হচ্ছে। চুক্তি হয়ে গেলে শনিবারই (০৭ জানুয়ারি) ঢাকা ছাড়তে পারেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপে সহজ প্রতিপক্ষ পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও আইপিএলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন শ্রীরাম গত বছরের ১৯ আগস্ট বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরামর্শক হন। সাকিবদের সঙ্গে কাজ করতে দুই দিন পর ঢাকায় আসেন তিনি। এরপর তার অধীনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে টাইগাররা। এ দুই টুর্নামেন্টে যদিও প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেনি লাল সবুজের প্রতিনিধি দল।

আরও পড়ুন: ২০২৩ সালে বাংলাদেশের ক্রিকেটসূচি

শ্রীরামের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। টাইগারদের জয় মাত্র ৪ ম্যাচে। ৪টি জয়ের ২টিই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্য ২টি জয় এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে, নেদারল্যান্ডস  ও জিম্বাবুয়ের বিপক্ষে। এ সময়ে টাইগাররা হেরেছে ৯টি ম্যাচ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!