বিনোদন

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

<![CDATA[

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাতি শেখের ছেলে লিয়াকত হোসেন (৬৫) ও আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভেদুয়া গ্রামের আহাতাব বিশ্বাসের ছেলে ওমর আলি (৭০)।

জানা যায়, সোমবার রাতে লিয়াকত হোসেন মোটরসাইকেল যোগে সদর উপজেলার আলোকদিয়া এলাকায় কাঠের বকেয়া টাকা আনতে যান। ফেরার পথে দৌলতদিয়ার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সবজি বোঝাই দ্রুত গতির একটি ট্রাক চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, দৌলতদিয়ার এলাকায় ট্রাক চাপায় একজন মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় রিকশাযাত্রী নিহত, আহত ৩

অপরদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ভেদুয়া গ্রামের ওমর আলি ব্যক্তিগত কাজে রোববার সন্ধ্যায় ভ্যানযোগে একই এলাকার যমুনার মাঠে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যান থেকে ছিটকে পড়ে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। সোমবার বিকেলে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আরও পড়ুন: মেহেরপুরে গরুবোঝাই ট্রলি উল্টে একজন নিহত, আহত ৩

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম উপজেলার জামজামি ইউনিয়নের ভেদুয়া গ্রামের ওমর আলি নিহতের বিষয়টি জানিয়েছেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!